বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ভারতীয় ভিসার নামে প্রতারণা থেকে সাবধান: হাইকমিশনের বিশেষ সতর্কতা চালু হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’: অনলাইনে যেভাবে মিলবে টিকিট অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই বেনাপোল চেকপোস্টে স্বর্ণেবারসহ যাত্রী আটক এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য, ঢাকার ক্ষোভ প্রকাশ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে : প্রধানমন্ত্রী আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান
advertisement
কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংকের পদোন্নতি পেলেন ৪৬৫ জন কর্মকর্তা-কর্মচারী

কর্পোরেট ডেস্ক : দেশের এই ক্রান্তিলগ্নে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর ৪৬৫ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেয়া হয়েছে। এই দুঃসময়ে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে এই পদোন্নতি পাওয়ায় ব্যাংকের সবাই উজ্জীবিত।

এবছরের পদোন্নতিপ্রাপ্ত সকল কর্মকর্তাকে নিয়ে উৎসবমুখর পরিবেশে একটি ওয়েবিনারের আয়োজন করা হয় যেখানে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মোহাম্মদ আবু জাফর বলেন “দক্ষ ব্যাংকারের মাধ্যমে সন্তোষজনক সেবা প্রদান করেই একটি ব্যাংক সফল হতে পারে। নিবেদিত কর্মীর কাজের মূল্যায়ন ব্যতিরেকে দক্ষ ও পেশাদার ব্যাংকার তৈরি করা সম্ভব নয়। আমি বিশ্বাস করি এবারের পদোন্নতিপ্রাপ্ত ব্যাংকাররা গ্রাহকদের আরও ভাল সেবা যেমন প্রদান করবেন, ঠিক তেমনি আরও বেশি দায়িত্ব নিয়ে ব্যাংকের প্রতি নিবেদিত হয়ে কাজ করবেন।

বিগত ডিসেম্বর ৩ তারিখে ব্যাংকের মানবসম্পদ বিভাগের একটি সার্কুলারের মাধ্যমে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের এই পদোন্নতি দেয়া হয়। উল্লেখ্য যে, প্রিমিয়ার ব্যাংক স্বচ্ছ প্রক্রিয়ায় প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতির মাধ্যমে ব্যাংকের সুশাসন বজায় রাখার ক্ষেত্রে বদ্ধপরিকর।

সর্বশেষ পাওয়া সংবাদ