বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ভারতীয় ভিসার নামে প্রতারণা থেকে সাবধান: হাইকমিশনের বিশেষ সতর্কতা চালু হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’: অনলাইনে যেভাবে মিলবে টিকিট অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই বেনাপোল চেকপোস্টে স্বর্ণেবারসহ যাত্রী আটক এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য, ঢাকার ক্ষোভ প্রকাশ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে : প্রধানমন্ত্রী আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান
advertisement
কর্পোরেট

এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসবিএসি ব্যাংক পিএলসি.-এর বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৪ ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে শনিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও বোর্ডের ঝুঁকিব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের ডিভিশন-২ এর পরিচালক আ.ন.ম. মঈনুল কবীর। স্বাগত ব্যক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আজীম।

সম্মেলনে বক্তব্য রাখেন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া ও মো. নাজিমউদ্দৌলা এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক মোসা. নাজমিন নাহার। সম্মেলনে এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জবৃন্দ সশরীর ও অনলাইনে প্লাটফরমে অংশ নেন।

সর্বশেষ পাওয়া সংবাদ