বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ভারতীয় ভিসার নামে প্রতারণা থেকে সাবধান: হাইকমিশনের বিশেষ সতর্কতা
advertisement
কর্পোরেট

ওয়ালটন ক্যাবলস নিয়ে কি করবেন অভিনেতা সিয়াম?

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের এর সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় মডেল ও চিত্রনায়ক সিয়াম আহমেদ। ওয়ালটন ক্যাবলস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিনি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ওয়ালটন ক্যাবলস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম আহমেদ। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পক্ষে চুক্তিতে সই করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

সেসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ইভা রিজওয়ানা, বিজনেস কো-অর্ডিনেটর টু চেয়ারম্যান আব্দুল্লাহ-আল-মামুন, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন ক্যাবলস এর চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ, ওয়ালটন ইলেকট্রিক সল্যুশন এর সিইও মো. ওমর ফারুক, হেড অফ সেলস- ঢাকা দক্ষিণ এর মো. সিরাজুল ইসলাম এবং ঢাকা উত্তর এর মো. মেসবাহ উল বারী, প্রোডাক্ট ম্যানেজার হাসিবুল হক, ক্যাবলস ব্র্র্যান্ডিং এর মো. রুবেল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে সিয়াম আহমেদ বলেন, “আমি সর্বদা আমার পরিবারের নিরাপত্তায় নিয়ে চিন্তা করি। অন্য সবার মতো মানুষ হিসেবে আমারও অন্যতম চাওয়া হচ্ছে নিরাপদ বাসস্থান এবং দুশ্চিন্তামুক্ত জীবন। নিরাপদ এবং সুন্দর আগামীই আমাদের সবার কাম্য। তাই নিরাপদ ক্যাবলস ব্যবহারে সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ওয়ালটন ক্যাবলস এর সঙ্গে আমার যুক্ত হওয়া। ওয়ালটন ক্যাবলস এর সঙ্গে আমাকে যুক্ত করায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।”

চিত্রনায়ক আমিন খান বলেন, অভিনেতা সিয়াম আহমেদের প্রতিভা ও খ্যাতি সর্বজনবিদিত। সিয়াম আহমেদ ওয়ালটন ক্যাবলস পণ্যের প্রতিনিধিত্ব করবেন। আমাদের বিশ্বাস পারস্পারিক সহযোগিতার মাধ্যমে আমরা ওয়ালটন ব্র্যান্ডকে আরও উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবো। ওয়ালটনের সঙ্গে স্বনামধন্য এই অভিনেতার সংযুক্তি এ কার্যক্রমকে ভিন্ন মাত্রা দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

সর্বশেষ পাওয়া সংবাদ