বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ভারতীয় ভিসার নামে প্রতারণা থেকে সাবধান: হাইকমিশনের বিশেষ সতর্কতা
advertisement
কর্পোরেট

বগুড়ায় আইএফআইসি লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: রাজশাহী ও রংপুর জোনের সকল শাখা-উপশাখার কর্মীদের নিয়ে “আইএফআইসি লারজেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স’ আয়োজন করেছে ১৪০০ এর অধিক শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।

শুক্রবার (২৯ নভেম্বর) বগুড়া সদরের একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় ব্যাংকটির রাজশাহী ও রংপুর জোনের ২২টি শাখা ও ১৬৬টি উপশাখার কর্মীরা।

দিনব্যাপী অনুষ্ঠিত এ বিজনেস কনফারেন্সে স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা শক্তিশালী ডিপোজিট গ্রোথ ও মানবসম্পদের ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ মেহমুদ হোসেন।

তিনি ব্যাংকের ভবিষ্যত কর্মপরিকল্পনা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ব্যাংকিং সেক্টরে বর্তমানে গুড গর্ভান্যান্স নিশ্চিতকরণ ও কর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতে ব্যাংকের গৃহীত বিভিন্ন কার্যক্রম সর্ম্পকে গুরুত্বারোপ করেন। পরবর্তীতে তিনি উপস্থিত কর্মীদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মোঃ রফিকুল ইসলাম, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলীপ কুমার মন্ডলসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে আমানত সংগ্রহ, লোন প্রদান ও রিকভারিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরুপ সংম্লিষ্ট শাখা-উপশাখার কর্মীদের সম্মাননা প্রদান করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ