রবিবার, ২১ জুন ২০২৬
রবিবার, ২১ জুন ২০২৬
শিরোনাম
advertisement
কর্পোরেট

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৭৯তম সভা মঙ্গলবার (২৬ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।

সভায় গত তিন মাসে ব্যাংকের খেলাপি বিনিয়োগ আদায়, নতুন হিসাব খোলা ও নতুন আমানত সংগ্রহসহ সার্বিক কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ সাইফুল আলম পিএইচডি, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ রাগিব আহসান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ও কোম্পানী সচিব অলি কামাল, এফসিএস সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ