বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যে ১৩তম আইসিএসবি অ্যাওয়ার্ড আজ দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ মজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির Financial Statements of Trust Islami Life Insurance PLC. Price Sensitive Information of KDS Accessories Ltd. ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়
advertisement
কর্পোরেট

সাউথইস্ট ব্যাংক ও বেঙ্গল গ্লাস ওয়ার্কসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. সম্প্রতি ব্যাংকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বেতন প্রদান পরিষেবাকে সহজতর ও উন্নত করার জন্য পে-রোল ব্যাংকিং সল্যুশন, ডেবিট কার্ড এবং এটিএম সুবিধাসহ অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান করা হবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মোঃ ছাদেক হোসাইন এবং বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডের নির্বাহী পরিচালক জনাব খন্দকার গিয়াসউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

এই চুক্তির আওতায়, বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর পে-রোল ব্যাংকিং সেবার মাধ্যমে তাদের বেতন এবং অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। এছাড়াও, কার্ডধারীরা এটিএম থেকে নগদ উত্তোলন, পয়েন্ট অফ সেল (পিওএস) লেনদেন, ই-কমার্স পেমেন্ট, ফান্ড ট্রান্সফার এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে অর্থ যোগ করার মতো বিস্তৃত সেবার সুবিধা উপভোগ করতে পারবেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর উপ ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ