বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যে ১৩তম আইসিএসবি অ্যাওয়ার্ড আজ দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির Financial Statements of Trust Islami Life Insurance PLC. Price Sensitive Information of KDS Accessories Ltd. ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়
advertisement
কর্পোরেট

কুমিল্লায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্য নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) কলেজের কনভেনশন হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।

One School, One Branch, One Bank, All Banking Services স্লোগান নিয়ে এ আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ শফিকুল আলম হেলাল, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম আমজাদ হোসেন, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক, কুমিল্লা শাখা ব্যবস্থাপক মোজাহারুল ইসলাম চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয় ও কুমিল্লা শাখার কর্মকর্তাবৃন্দ এবং ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী-শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পিং এ স্কুলের ৮০০ শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন ও ৭জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্যাম্পেইনে ৭০০ শিক্ষার্থী তাৎক্ষণিক একাউন্ট খুলে ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ