বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যে ১৩তম আইসিএসবি অ্যাওয়ার্ড আজ দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির Financial Statements of Trust Islami Life Insurance PLC. Price Sensitive Information of KDS Accessories Ltd. ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়
advertisement
কর্পোরেট

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক সাক্ষরতা বাড়ানো এবং তাদের সমৃদ্ধির জন্য সুযোগ-সুবিধাগুলো অনুসন্ধানের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এসএমইএসপিডি মো: নওশাদ মুস্তফা। অন্যান্য অতিথির মধ্যে ছিলেন কৃষিতথ্য বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মো: রেজাউল করিম সিদ্দিক, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এসএমইএসপিডি মোহাম্মদ নাজমুল হক, ইউসিবির ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান (এসএমই ও রিটেইল) এস.এম. মইনুল হোসেন এবং ইউসিবির এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরী।

অনুষ্ঠানটি প্যানেল আলোচনা, প্রশ্নোত্তর ও আর্থিক সাক্ষরতা-এই তিন পর্বে ভাগ করা হয়। বক্তারা এসএমই-কেন্দ্রিক ব্যাংকিং সেবাগুলিকে অগ্রাধিকার প্রদান এবং উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও অর্থনৈতিক বিকাশের উপর জোর দেন।

এ ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে ইউসিবি চা শিল্প বিকাশে ভূমিকা পালন এবং সংশ্লিষ্ট এলাকার সামগ্রিক উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ