বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যে ১৩তম আইসিএসবি অ্যাওয়ার্ড আজ দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির Financial Statements of Trust Islami Life Insurance PLC. Price Sensitive Information of KDS Accessories Ltd. ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়
advertisement
কর্পোরেট

এমজি ও প্রোটন গাড়ির সব সেবা এখন র‍্যাংগস ওয়ার্কশপে

কর্পোরেট ডেস্ক: অটোমোবাইল ব্র্যান্ড এমজি ও প্রোটন বাংলাদেশের অথোরাইজড সার্ভিস সেন্টার এখন র‍্যাংগস ওয়ার্কশপ লিমিটেডে স্থানান্তরিত হয়েছে। গ্রাহকেরা এখন র‍্যাংগস ওয়ার্কশপ লিমিটেডে এমজি ও প্রোটন গাড়ির সমস্ত সেবা গ্রহণ করতে পারবেন।

র‍্যাংগস ওয়ার্কশপ লিমিটেডের চিফ এক্সেকিউটিভ অফিসার জনাব হামদুর রাহামান সাইমন বলেছেন, “১৯৮১ সাল থেকে বাংলাদেশের অটোমোটিভ খাতে র‍্যাংগস ওয়ার্কশপ সর্বোচ্চ মানের সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। ঢাকা ও চট্টগ্রামে আমাদের ৩টি সার্ভিস সেন্টারে ১৩০ জনের অধিক দক্ষ কর্মী কাজ করছে। এমজি ও প্রোটন গাড়ির মালিকদেরকেও আমরা একই মানের সেবা প্রদানে প্রস্তুত।”

এমজি ও প্রোটন বাংলাদেশের চিফ এক্সেকিউটিভ অফিসার মোঃ শাদিকুল মোস্তুাক বলেছেন, “নতুন সার্ভিস সেন্টারে স্থানান্তরের মাধ্যমে আমরা গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের সুযোগ পাবো বলে আশা করছি। এই সার্ভিস সেন্টারে গ্রাহকরা এমজি ও প্রোটন গাড়ির যেকোন সমস্যার সমাধান পাবেন।”

র‍্যাংগস ওয়ার্কশপ লিমিটেডের সাথে এমজি ও প্রোটন বাংলাদেশের এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকেরা আরও উন্নত সেবা উপভোগ করবেন। উপরন্তু, র‍্যাংগস ওয়ার্কশপের অত্যাধুনিক সুবিধাসম্পন্ন স্থাপনায় গ্রাহকরা ঝমেলা মুক্ত ওয়ান-স্টপ সেবা অভিজ্ঞতা লাভ করবেন।

এমজি ও প্রোটন বাংলাদেশ সকল গ্রাহককে গাড়ি সার্ভিসিং সংক্রান্ত যেকোনো প্রয়োজনে র‍্যাংগস ওয়ার্কশপ লিমিটেডে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। ঢাকা ও এর আশেপাশের গ্রাহকদের যোগাযোগের ঠিকানা- ৩৮৭, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা এবং চট্টগ্রামের গ্রাহকদের জন্য– প্লট ৩, সি ডি এ এভিনিউ, চট্টগ্রাম।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ