বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যে ১৩তম আইসিএসবি অ্যাওয়ার্ড আজ দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির Financial Statements of Trust Islami Life Insurance PLC. Price Sensitive Information of KDS Accessories Ltd. ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক :সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ নভেম্বর ২০২৪ নানা
আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম, এফসিএমএ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের
ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম, পরিচালক মোঃ মোরশেদ আলম খন্দকার, মোঃ আনোয়ার হোসেন, এফসিএ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মোঃ নাজমুস সায়াদাত। ব্যাংকের প্রধান কার্যালয়ের অন্যান্য নির্বাহীবৃন্দ, ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান এবং ঢাকা অঞ্চলের শাখাসমূহের ব্যবস্থাপকগণ সহ প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম ব্যাংকের ২৯ বছরের অগ্রযাত্রার সহযাত্রী গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থাসহ সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। আগামী বছরকে নবজাগরণের বছর উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ ব্যাংকের এই চ্যালেঞ্জিং সময়ে পাশে থাকার জন্য সম্মানিত গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ব্যাংকটির উন্নতির জন্য সকল কর্মকর্তার প্রতি কঠোর পরিশ্রম ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের আহ্বান জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ