বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যে ১৩তম আইসিএসবি অ্যাওয়ার্ড আজ দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির Financial Statements of Trust Islami Life Insurance PLC. Price Sensitive Information of KDS Accessories Ltd. ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়
advertisement
কর্পোরেট

ইউসিবি ও ডিআইইউ-এর মধ্যে সমঝোতা স্মারক সই

কর্পোরেট ডেস্ক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ব্যাংকিং সেবা, যেমন টিউশন ফি সংগ্রহ এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করা হবে। সম্প্রতি এই স্বাক্ষর অনুষ্ঠানটি ডিআইইউ ক্যাম্পাসে (সাতারকুল, ঢাকা) অনুষ্ঠিত হয়।

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মোস্তাফিজুর রহমান এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)-এর চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. সেকান্দার-ই-আজম; ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান ড. এস. কাদির পাটোয়ারী; ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ব্যবসায় প্রশাসন অনুষদের উপদেষ্টা প্রফেসর মো. সেলিম ভূঁইয়া এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহাসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ