বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ধনী দেশ নয়, তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে: রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যে ১৩তম আইসিএসবি অ্যাওয়ার্ড আজ দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির Financial Statements of Trust Islami Life Insurance PLC. Price Sensitive Information of KDS Accessories Ltd.
advertisement
কর্পোরেট

আর্ন্তজাতিক তথ্য সুরক্ষা সনদ পেলো আইএফআইসি ব্যাংক

কর্পোরেট ডেস্ক: গ্রহকদের সর্বোচ্চ ডাটা সিকিউরিটি তথা তথ্য সুরক্ষা বজায় রাখার জন্য আন্তর্জাতিক মানের স্বীকৃতি অর্জন করেছে আইএফআইসি ব্যাংক।

সম্প্রতি ‘পেমেন্ট কার্ড ইন্ড্রাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড’ (পিসিআই-ডিএসএস)-এর নীতিমালা অনুযায়ী শক্তিশালী সিস্টেম, উন্নত নেটওয়ার্ক সিকিউরিটি ব্যবস্থা-সহ স্পর্শকাতর তথ্য ব্যবস্থা সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে টানা তৃতীয় বারের মতো এই সনদ অর্জন করলো আইএফআইসি ব্যাংক।

গত ১৮ নভেম্বর পুরান পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার কাছে এ সংশ্লিস্ট সনদপত্রটি তুলে দেন বাংলাদেশে পিসিআই-ডিএসএস এর মূল্যায়নকারী প্রতিষ্ঠান এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালটেন্টস (ইআইসি)-এর প্রধান নির্বাহী মশিউল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো মনিতুর রহমান, হেড অব অপারেশন্স হেলাল আহমেদ, হেড অব আইটি মো নাজমুল হক তালুকদারসহ আইএফআইসি ব্যাংক ও ইআইসি এর উর্ধ্বতন কর্মকর্তারা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ