বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ধনী দেশ নয়, তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে: রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যে ১৩তম আইসিএসবি অ্যাওয়ার্ড আজ দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির Financial Statements of Trust Islami Life Insurance PLC. Price Sensitive Information of KDS Accessories Ltd.
advertisement
কর্পোরেট

সাউথইস্ট ব্যাংক ও বিডিজবস ডটকমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. বেতন, অর্থপ্রদান, সংগ্রহ এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য বিডিজবস ডটকম লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ঢাকায় সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং বিডিজবস ডটকম লিমিটেডের মহাব্যবস্থাপক, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, মোঃ মোসাদ্দিক বিন কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

এই চুক্তির অধীনে, বিডিজবস ডটকম লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীগণ সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর পে-রোল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তাদের বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন। এ ছাড়া বিডিজবস ডটকম লিমিটেড, ব্যাংক এর কর্পোরেট পেমেন্ট মডিউল সিস্টেমের মাধ্যমে পরিবেশকদের পেমেন্ট এবং যেকোনো ধরনের ফান্ড ট্রান্সফার তাৎক্ষণিক ভাবে সম্পন্ন করতে পারবেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ