বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সরকারি হাসপাতালে ৮ মাসে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি বাংলাদেশ ধনী দেশ নয়, তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে: রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যে ১৩তম আইসিএসবি অ্যাওয়ার্ড আজ দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির Financial Statements of Trust Islami Life Insurance PLC.
advertisement
কর্পোরেট

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল রবি

কর্পোরেট ডেস্ক: আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় টেলিযোগাযোগ ক্যাটাগরিতে সিলভার অ্যওয়ার্ড পেয়েছে রবি আজিয়াটা পিএলসি।

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) কর্তৃক আয়োজিত এই সম্মানজনক প্রতিযোগিতায় ব্যবসায় ধারাবাহিক সাফল্যের পাশাপাশি কর্পোরেট গভর্নেন্স চর্চায় নিরলস প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ আবারও এ পুরস্কার অর্জন করল অপারেটরটি। গত ১৪ নভেম্বর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রবির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এম. রিয়াজ রশীদের হাতে পুরস্কারের ট্রফিটি তুলে দেন। এ সময় মঞ্চে রবির ফাইন্যান্স বিভাগের সিনিয়র ডিরেক্টর সঞ্জীব কুমার ঘোষ এবং স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার নিয়াজ মোহাম্মদ সিদ্দিকী ও উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের (আইআরডি) সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান এফসিএমএ।

আইসিএমএবি’র প্রেসিডেন্ট, মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ, সেক্রেটারি, এস এম জহির উদ্দিন হায়দার এফসিএমএ, এবং চেয়ারম্যান, কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটি, আরিফ খান এফসিএমএ ও এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ইনভেস্টর রিলেশনস’র ম্যানেজার আই এ আর মুবাশ্বিরুল হক ঈশান এবং রবির এন্টারপ্রাইজ-ভিত্তিক সাবসিডিয়ারি অ্যাকজেনটেক‘র পারফরম্যান্স ম্যানেজমেন্ট অ্যান্ড রিপোর্টিং’র সিনিয়র জেনারেল ম্যানেজার আবু সাঈদ মোহাম্মদ হোসেন মনোয়ার।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ