বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সরকারি হাসপাতালে ৮ মাসে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি বাংলাদেশ ধনী দেশ নয়, তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে: রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যে ১৩তম আইসিএসবি অ্যাওয়ার্ড আজ দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির Financial Statements of Trust Islami Life Insurance PLC.
advertisement
কর্পোরেট

চট্টগ্রামের আনোয়ারায় এনসিসি ব্যাংকের “বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ”

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩০০ প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করেছে।

এনসিসি ব্যাংকের পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক চাষীদের মাঝে সরিষাহর বিভিন্ন সবজির বীজ এবং ব্যাকপ্যাক স্প্রেয়ার বিতরণ করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম এর সভাপতিত্বে এসময় আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইভিপি এবং চট্টগাম অঞ্চলের প্রধান আলী তারেক পারভেজ ও আনোয়ারা শাখার ব্যবস্থাপক এস.এম মইন উদ্দীন আজাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংকের পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন বলেন, এনসিসি ব্যাংক দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কৃষি উপকরণ এবং কৃষিযন্ত্রপাতি নিয়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক কৃষকদের পাশে দাড়িয়েছে। অত্র এলাকার চাষীদের সরিষাসহ অন্যান্য সবজি চাষে আরও বেশী উদ্বুদ্ধ করতে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা এটা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া, ভবিষ্যতে ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, পাবনা ও অন্যান্য জেলায় পেঁয়াজ সংরক্ষণ ও সবজি চাষে কৃষকদের সহায়তায় এনসিসি ব্যাংকের পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ