বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

তৃতীয়বারের মতো ইয়ামাহার ব্র্যান্ড এ্যাম্বাসেডর সাকিব

কর্পোরেট সংবাদ ডেস্ক : এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৯৯টি ৩এস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে।

ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একটি জনপ্রিয় নাম। বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী রয়েছে তার আগণিত ভক্ত। ক্রিকেটের পাশাপাশি একজন বাইকার হিসেবেও সাকিবের রয়েছে অনেক ভক্ত। গত ২ বছর যাবত সাকিব ইয়ামাহার ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে কাজ করে যাচ্ছেন। আগামী এক বছরের জন্য ইয়ামাহার ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন সাকিব আল হাসান।

এ উপলক্ষে বুধবার (১১ই জানুয়ারী, ২০২৩) রাজধানীর তেজগাঁও এ অবস্থিত ইয়ামাহা ফ্লাগশিপ সেন্টারে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাধ্যমে তৃতীয়বারের মতো জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন সাকিব আল হাসান। তিনি আগামী এক বছরের জন্য বাংলাদেশে ইয়ামাহার বিভিন্ন প্রচারণামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরস এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এসিআই মটরস এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। চুক্তি স্বাক্ষর শেষে সাকিব এর হাতে তুলে দেওয়া হয় ইয়ামাহার আর.ওয়ান.ফাইভ.এম ১৫৫ সিসি বাইক।

সর্বশেষ পাওয়া সংবাদ