বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা সরকারি হাসপাতালে ৮ মাসে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি বাংলাদেশ ধনী দেশ নয়, তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে: রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা
advertisement
কর্পোরেট

সাউথইস্ট ব্যাংক “বেতন কার্ড” গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. মারমা কম্পোজিট লিমিটেডের মৃত কর্মচারীদের পরিবারের কাছে সাউথইস্ট ব্যাংক “বেতন কার্ড” এর গ্রুপ ইন্স্যুরেন্স কভারেজের অধীনে তিনটি চেক হস্তান্তর করেছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক, নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন, মারমা কম্পোজিট লিমিটেডের মৃত কর্মচারীদের পরিবারের নিকট তিনটি চেক হস্তান্তর করেছেন।

সাউথইস্ট ব্যাংকের “বেতন কার্ড” হল একটি প্রিপেইড কার্ড যা বিশেষভাবে কর্পোরেট সংস্থাগুলির কর্মীদের বেতন এবং অন্যান্য সুবিধা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে এর পাশাপাশি কার্ডধারীগণ গ্রুপ ইনস্যুরেন্স কভারেজ সুবিধা লাভ করতে পারে। এই কার্ডটি আরএমজি এবং অন্যান্য কর্পোরেট সেক্টরে মজুরি বিতরণের জন্য একটি সহজ এবং স্মার্ট সমাধান। “বেতন কার্ডধারীরা” যেকোন এটিএম, পয়েন্ট অফ সেলস, ই-কমার্স ব্যবহার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস থেকে এড-মানি সুবিধাসহ, এসইবিপিএলসি অ্যাপের মাধ্যমে অন্যান্য ভ্যালু-অ্যাডেড পরিষেবা পেতে পারেন।

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান, ন্যাশনাল লাইফ ইন্স–্যরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী এবং মারমা কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা-ই-জামান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ