মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
বছরে মিলবে ১ বিলিয়ন ডলার - ২৫ কোটি বৃক্ষ রোপণে কার্বন বাণিজ্যের বিশাল সম্ভাবনা অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল
advertisement
কর্পোরেট

এসবিএসি ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক

কর্পোরেট ডেস্ক : এসবিএসি ব্যাংক পিএলসি.-এর স্পন্সর শেয়ারহোল্ডার ও সাবেক পরিচালক মতিউর রহমান (বাবু) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর রাত ৪টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃষাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি স্ত্রী, এক পুত্র, ২ কন্যা, আত্বীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে যশোরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এসবিএসি ব্যাংকের প্রতিষ্ঠাকালীন স্পন্সর ডাইরেক্টর মতিউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ মোখলেসুর রহমান এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান।

এক শোক বার্তায় তারা বলেন, মতিউর রহমানের মৃত্যুতে এসবিএসি ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমরা আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি।

সর্বশেষ পাওয়া সংবাদ