মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা
advertisement
কর্পোরেট

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ৩টি নতুন প্রোডাক্ট উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল) পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিনিয়োগ বহুমুখীকরণের সুবিধার্থে নতুন ৩টি শরীআ’হ প্রোডাক্ট- ওকালাহ ক্যাপিটাল অ্যাকাউন্ট, মুদারাবা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, মুশারাকা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট এবং আই-ট্রেড নামে অনলাইন প্লাটফর্ম চালু করেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ প্রোডাক্টগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইবিসিএমএল এর চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও আইবিসিএমএল এর পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমান, ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, আইবিসিএমএল-এর শরীআ’হ সুপাভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট মাজেদা খাতুন।

আইবিসিএমএল-এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুর রহিম,এফসিএ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

স্বাগত বক্তব্য দেন আইবিসিএমএল-এর কো¤পানি সেক্রেটারি আবু সাঈদ মোঃ নাহিদ, এফসিএস। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সকল নির্বাহী, জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ