বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা সরকারি হাসপাতালে ৮ মাসে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি বাংলাদেশ ধনী দেশ নয়, তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে: রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখার ১০০ কোটি টাকার খেলাপী বিনিয়োগ আদায়

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর আগ্রাবাদ শাখায় বিনিয়োগকৃত অর্থের মধ্যে খেলাপী বিনিয়োগ দায় হিসেবে বিবেচিত ১০০ কোটি টাকা আদায় হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) এ উপলক্ষ্যে আগ্রাবাদ শাখায় “সেলিব্রেটিং দ্যা রিকভারি পারফর্মেন্স” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম জোনের মেন্টর মোঃ ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজম, আগ্রাবাদ শাখা ব্যাবস্থাপক মোঃ শোয়েব ইসলাম চৌধুরী এবং ব্যাংকের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার রিকভারির জন্য সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান এবং সর্বোচ্চ আন্তরিকতার সাথে প্রত্যেক গ্রাহকওয়ারী সুনির্দিষ্ট আদায় পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ব্যাংকের শ্রেণীকৃত বিনিয়োগের পরিমাণ নূন্যতম পর্যায়ে নিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের কর্তব্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পরামর্শ প্রদান করেন, যাতে অনিয়মিত বিনিয়োগ আদায় কার্যক্রম অব্যাহত রেখে শাখার গুনগত বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করা যায়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ