বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা সরকারি হাসপাতালে ৮ মাসে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি বাংলাদেশ ধনী দেশ নয়, তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে: রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
কর্পোরেট

সাউথইস্ট ব্যাংক ও বিকাশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. বিকাশের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যার মাধ্যমে বিকাশের ডিস্ট্রিবিউটর, এজেন্ট এবং মার্চেন্টদের সাউথইস্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ২৪/৭ ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদান করা যায়। বিকাশের ডিস্ট্রিবিউটর, এজেন্ট এবং মার্চেন্টদের চব্বিশ ঘন্টা দ্রুততার সাথে অর্থ প্রবাহ পরিচালনা করতে সহায়তা করার জন্য এই সুবিধাজনক এবং সুরক্ষিত পরিষেবাটি চালু করা হয়েছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

এই চুক্তির অধীনে, বিকাশের ডিস্ট্রিবিউটর, এজেন্ট এবং মার্চেন্টরা যাদের সাউথইস্ট ব্যাংক পিএলসি.- তে একাউন্ট রয়েছে তারা ২৪/৭ ক্যাশ ম্যানেজমেন্ট পরিষেবার মাধ্যমে তাৎক্ষনিক অ্যাড মানি এবং ই-মানি স্থানান্তর করতে সক্ষম হবে। এ ছাড়াও, বিকাশ দ্বারা প্রবর্তিত এই ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্মের মাধ্যমে বিকাশের ডিস্ট্রিবিউটর, এজেন্ট এবং মার্চেন্টরা দ্রুততম সময়ের মধ্যে সাউথইস্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স স্থানান্তর করে তাদের ডিজিটাল ওয়ালেটে ই-মানি জেনারেট করতে পারবে এবং তারা তাদের ডিজিটাল ওয়ালেট থেকে সাউথইস্ট ব্যাংক অ্যাকাউন্টে ই-মানি স্থানান্তর করতে পারবে।

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাসুম উদ্দিন খান, বিকাশ লিমিটেডের সি এফ ও মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর, এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ