বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা সরকারি হাসপাতালে ৮ মাসে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি বাংলাদেশ ধনী দেশ নয়, তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে: রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
কর্পোরেট

অগ্রণী ব্যাংকের সিইও হিসেবে আনোয়ারুল ইসলামের যোগদান

কর্পোরেট ডেস্ক: রোববার (৩ নভেম্বর) অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. আনোয়ারুল ইসলাম। গত ২১ অক্টোবর ২০২৪ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রধান নির্বাহী কর্মকর্তা পদে আগামী ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

মো. আনোয়ারুল ইসলাম ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। চাকরির বিভিন্ন সময়ে তিনি অগ্রণী ব্যাংকের ঢাকা, খুলনা ও ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক, যশোর ও ঝিনাইদহ অঞ্চলের অঞ্চল প্রধান, বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালের ১ নভেম্বর উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। মো. আনোয়ারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে এম.কম. এবং এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট। তিনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন যার মধ্যে ইতালি ও জার্মানীতে ‘ইনভেস্টমেন্ট ফেয়ার এন্ড রোড শো’ এবং মালয়েশিয়াতে ‘ওপেন সোর্স লিডারশীপ’ প্রোগাম অন্যতম।

মো. আনোয়ারুল ইসলাম ১৯৬৪ সালের ১২ নভেম্বর যশোরের মণিরামপুর উপজেলার কাশিমপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ