বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা সরকারি হাসপাতালে ৮ মাসে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি বাংলাদেশ ধনী দেশ নয়, তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে: রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
কর্পোরেট

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান হলেন নূরুন নেওয়াজ

কর্পোরেট ডেস্ক : সোমবার (২৮ অক্টোবর) এনসিসি ব্যাংক এর পরিচালনা পর্ষদের এক সভায় মোঃ নূরুন নেওয়াজ সর্বসম্মতিক্রমে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তা। তিনি দেশের স্বনামধন্য ইলেকট্রনিক্স ব্র্যান্ড কনকা ও গ্রী এর উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রোমার্ট লিঃ এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাষ্ট্রিজ লিঃ এর চেয়ারম্যান। এছাড়া, তিনি দেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানী সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর সাবেক চেয়ারম্যান। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (এফবিসিসিআই) এর পরিচালক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মোঃ নূরুন নেওয়াজ বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত একজন সিআইপি। তিনি সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আজীবন সদস্য এবং ঢাকা ক্লাব লিঃ, গুলশান ক্লাব লিঃ এবং পূর্বাচল ক্লাব লিঃ, ঢাকা এর সদস্য। তিনি ফেনী ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের একজন সদস্য। এছাড়াও, তিনি ফেনীতে বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ