বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ আফগান প্রিমিয়ার লিগে খেলতে নিবন্ধন করলেন তাসকিন
advertisement
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সেরা প্রশিক্ষকদের পুরস্কার প্রদান

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি-এ রবিবার (২৭ অক্টোবর) কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) ‘আবাবিলএনজি’ নিয়ে আয়োজিত ট্রেইনার্স ট্রেনিং কোর্সে ৩০ জন সেরা প্রশিক্ষকদের পুরস্কার দেওয়া হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা।

অনুষ্ঠানে মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশনস এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হোসাইন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, মোঃ আবদুল্লাহ আল-মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঁঞা, মোহাম্মদ হোসেন, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংকের প্রধান কার্যালয়, বিভিন্ন জোন ও শাখাসমূহের ১১৭ জন কর্মকর্তাকে মাস্টার ট্রেইনারের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। এসব প্রশিক্ষক পরবর্তীতে বিভিন্ন শাখার কর্মকর্তাদের সিবিএস এর উপর প্রশিক্ষণ প্রদান করেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশনস যৌথভাবে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে এবং পুরস্কার প্রদান করে।

সর্বশেষ পাওয়া সংবাদ