বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ভার্চুয়াল আর্নিংস ডিসক্লোজার ইভেন্ট অনুষ্ঠিত - ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা
advertisement
কর্পোরেট

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: রোববার (২৭ অক্টোবর) ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ।

সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবীর ও ড. শহিদুল ইসলাম জাহীদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ।

ব্যাংকে প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নতুন নতুন বিভিন্ন প্রকার জমা হিসাব খুলছেন এবং বিদ্যমান হিসাবে লেনদেন করছেন। এ বিষয়ে নির্বাহী কমিটি সন্তোষ প্রকাশ করেন এবং জনগণকে ধন্যবাদ জানান ও ইউনিয়ন ব্যাংকের প্রতি তাঁদের আস্থার প্রশংসা করেন এবং আস্থা অব্যাহত রাখার অনুরোধ জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ