বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ভার্চুয়াল আর্নিংস ডিসক্লোজার ইভেন্ট অনুষ্ঠিত - ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা
advertisement
কর্পোরেট

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হয়। এছাড়াও তিনি লোন বিতরণে এই সফটওয়্যার ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন।

কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা হতে আগত মোট ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে বিআরপিডি সার্কুলার নাম্বার ১৫/২০২৩ এর উপর বিশদ আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত কর্মশালায় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের ডাইরেক্টর ট্রেনিং মিস সায়মা বানু, আইটি ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মোঃ এহসানুজ্জামানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ