বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
কর্পোরেট

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সাক্ষরতা কর্মসূচি

কর্পোরেট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের সহায়তায় ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা মঙ্গলবার (২২ অক্টোবর) শাখা প্রাঙ্গণে সিএমএসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়নে এক আর্থিক সাক্ষরতা কর্মসূচি’র আয়োজন করে।

সিএমএসএমই খাতের বিকাশ ও উন্নয়নের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানমুখী ও শিল্পভিত্তিক অর্থনীতির দেশ গড়ে তোলার লক্ষ্যে নারী উদ্যোক্তাদের মাঝে সহজশর্তে অর্থ প্রাপ্তির সুযোগ ও আর্থিক সাক্ষরতা নিশ্চিতকল্পে ব্যাংকের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে উক্ত আর্থিক সাক্ষরতা কর্মসূচি’র আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থনৈতিক উন্নয়নে ও জিডিপিতে নারীদের অবদানের কথা উল্লেখ করে এসএমই বিনিয়োগের ওপর জোর দেন। নারীদের আর্থিক স্বাধীনতা এবং উদ্যোক্তা হওয়ার গুরুত্ব তুলে ধরে দৃঢ় সংকল্প ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মোঃ আবদুর রহিম এবং ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখার ব্যবস্থাপক জয়নাল আবেদীনসহ শাখার ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ