বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
কর্পোরেট

হজ এজেন্সি মালিকদের সাথে সোশ্যাল ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: হজ ও ওমরাহ গমনেচ্ছুদের সব ধরনের ব্যাংকিং সেবা সহজতর করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি সোমবার (২১ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে হজ এজেন্সি মালিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মোরশেদ আলম খন্দকার এবং মোঃ আনোয়ার হোসেন, এফসিএ।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান, হেড অব এমডিএস এন্ড ইনভেস্টমেন্ট উইং নাজমুস সায়াদাত সহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ। মতবিনিময় সভায় হজ এজেন্সির মালিকগণ হজ সার্ভিস বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মাকসুদা বেগম বলেন, হজ ব্যবস্থাপনা আগের চেয়ে এখন অনেক বেশি সুশৃঙ্খল হয়েছে। হজ ও ওমরাহ গমনেচ্ছুদের সার্বিক সহযোগিতা করতে ব্যাংক ও হাব একসাথে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফোরকানুল্লাহ সোশ্যাল ইসলামী ব্যাংকের হজযাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বলেন, হজ ও ওমরাহ পালন করা ধর্মপ্রাণ মানুষের স্বপ্ন। এ স্বপ্ন পূরণে আমাদের ব্যাংক সবধরনের সেবা প্রদানে সচেষ্ট আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ