বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ভার্চুয়াল আর্নিংস ডিসক্লোজার ইভেন্ট অনুষ্ঠিত - ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
কর্পোরেট

কুষ্টিয়ার মিরপুরের হালসা বাজারে মিনিস্টারের নতুন শো-রুমের উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: কুষ্টিয়াবাসীর দোরগোড়ায় মিনিস্টারের পণ্য পৌঁছে দিতে কুষ্টিয়ার মিরপুরের হালসা বাজারে দেশীয় শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার গ্রুপের নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে ৷ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কোম্পানির হেড অব ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন- কে এম জি কিবরিয়া বলেন, “দেশের প্রতিটি প্রান্তে মিনিস্টারের পণ্য পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য। ইলেকট্রনিক্স পণ্য যেন বিলাসী পণ্য হিসেবে আর না থাকে সেই উদ্দেশ্যে গ্রাহকের কাছে আমরা সর্বোচ্চ গুণগত মানের ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। তারই ধারাবাহিকতায় দেশী পণ্যের মাধ্যমে সর্বোচ্চ সেবা প্রদান করার অঙ্গিকার নিয়ে কুষ্টিয়ার মিরপুরের মানুষের কাছে নিয়ে এসেছি আমাদের পণ্য৷ আশা করছি, আমরা এখানের সর্বস্তরের ক্রেতা-সাধারণের চাহিদা পূরণ করতে সক্ষম হবো। আমরা অচিরেই দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ইলেকট্রনিকস পণ্য রপ্তানি করবো বলেও আশা প্রকাশ করছি।”

মিনিস্টারের নতুন শো-রুম উদ্বোধন উপলক্ষে সকল ক্রেতাদের জন্য চলছে আকর্ষণীয় মূল্যছাড়সহ নানারকম অফার।

সর্বশেষ সকল অফারের তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে https://ministerbd.com/ হটলাইনঃ 09606 700 700

▐ সর্বশেষ পাওয়া সংবাদ