বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
কর্পোরেট

দেশজুড়ে আইএফআইসি ব্যাংকের আয়োজনে ৪৮টি আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি আর্থিক সাক্ষরতা কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে গত সেপ্টেম্বর মাসে ৪৮টি কর্মশালা সফলভাবে সম্পন্ন করেছে, যেখানে বিভিন্ন শ্রেণী-পেশার ৪০০০ এরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। ৭টি বিভাগের (ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট) ১৯টি জেলায় আয়োজিত এই কর্মশালাগুলোর মূল আলোচ্য বিষয় ছিল বাজেটিং, সঞ্চয় এবং বিনিয়োগের মতো মৌলিক আর্থিক বিষয়াবলি।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি সংস্থার সাথে যৌথ উদ্যোগে এই সেমিনারগুলো আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনগুলোতে অংশগ্রহণকারীরা সঞ্চয়, বিনিয়োগের কৌশল, ঋণ ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত জ্ঞান অর্জন করেন। কর্মশালাগুলোর জন্য বিশেষভাবে নির্বাচিত প্রশিক্ষকরা আধুনিক শিক্ষা পদ্ধতি ও কৌশল ব্যবহার করে তথ্য বিনিময় করেন।

আইএফআইসি বিশ্বাস করে, এই কার্যক্রম একটি সুদৃঢ় আর্থিক শিক্ষায় সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে সহায়ক ভূমিকা পালন করবে। ভবিষ্যতে পর্যায়ক্রমে অন্যান্য জেলাগুলোতেও এই আর্থিক সাক্ষরতা কর্মসূচি অব্যাহত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ