বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
কর্পোরেট

বাংলাদেশ সিভিল অফিসার্স ফাউন্ডেশন শীর্ষক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ সিভিল অফিসার্স ফাউন্ডেশন (বিসিওএফ) নামক একটি নতুন সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ১৯ অক্টোবর রাজধানীর পুরানা পল্টনে দারুস সালাম ভবনের লেভেল ১০-এ সংগঠনটির অস্থায়ী কার্যালয় উদ্বোধনের পাশাপাশি এর আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হয়। সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সংগঠনটির অস্হায়ী কার্যালয় উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিবসহ উচ্চপদস্হ কর্মকর্তা এবং সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি বিভিন্ন দফতর ও সংস্হায় কর্মরত নির্বাহী প্রধানগণসহ প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্হিত অবসরপ্রাপ্ত ও চাকুরিরত কর্মকর্তাবৃন্দ বিসিওএফ এর লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ফাউন্ডেশন এর সদস্যদের মধ্যে সামাজিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনে তাদের উজ্জীবিতকরণের মধ্যদিয়ে সুনাগরিকের গুণাবলী অর্জনে কাজ করবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠার প্লাটফরম হিসেবে বিসিওএফ এর সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও একাত্মবোধ জাগ্রতকরণ এবং সর্বাত্মক আন্ত-যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের স্বার্থসংশ্লিষ্ট ন্যায় ও যৌক্তিক দাবিসমূহ আদায়েও সম্মিলিতভাবে কাজ করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ