বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
কর্পোরেট

দেশের বাজারে সিয়েট ব্র্যান্ডের ৩টি নতুন মডেলের টায়ার আনলো এসিআই মোটরস

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের বাজারে সিয়েট ব্র্যান্ডের ৩টি নতুন মডেলের টায়ার নিয়ে এসেছে দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেড। বিশ্বখ্যাত সিয়েট ব্র্যান্ডের বাংলাদেশে অফিশিয়াল ডিস্ট্রিবিউটর এসিআই মোটরস লিমিটেড।

বাজারের চাহিদার বিষয়টি মাথায় রেখে এসিআই মোটরস লিঃ দেশের বাজারে নিয়ে এসেছে বাসের জন্য ২৯৫/৮০আর২২.৫ সাইজের সিয়েট উইনমাইল এক্সথ্রিআর, মোটরসাইকেলের জন্য ১৪০/৭০-১৭ সাইজের সিয়েট গ্রিপ এক্সফাইভ এবং সিএনজি অটোরিকশার জন্য ৪.০০-৮ সাইজের সিয়েট বুলান্দ সিরিজের টায়ার।

শুক্রবার (১৮ অক্টোবর) চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে টায়ার ৩টির শুভ উদ্বোাধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-এসিআই মোটরস্ এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং বিজনেস ম্যানেজার শামসুজ্জামান। সারাদেশে সিয়েটের সকল ডিলার এবং রিটেইল পয়েন্টে এখন থেকে এই ৩টি নতুন মডেলের টায়ার পাওয়া যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ