বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
কর্পোরেট

অগ্রণী ব্যাংকে ব্যাংকিং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক নতুন যোগদানকৃত অফিসার (ক্যাশ) দের জন্য আয়োজিত ৮৮তম ও ৮৯তম ব্যাচের ৩০ দিনব্যাপী ব্যাংকিং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ওয়াহিদা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার। এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আমিনুল হক। প্রশিক্ষণ কোর্সে অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার ৭৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

এসময় প্রধান অতিথি ওয়াহিদা বেগম প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ