বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Beacon Pharmaceuticals PLC. স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু বীকন ফার্মাসিউটিক্যালস এর প্রথম প্রান্তিক প্রকাশ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ
advertisement
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও স্টার টেকের মধ্যে চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি. ও স্টার টেক লিঃ এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী ও স্টার টেক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী এআইবি পিএলসি লা-রিবা (সুদমুক্ত) ক্রেডিট কার্ডধারীগণ স্টার টেক লিঃ হতে ডেস্কটপ, ল্যাপটপ কম্পিউটার, মোবাইলফোন, ট্যাবলেট, টিভি, ক্যামেরাসহ বিভিন্ন ধরণের গ্যাজেটস ও ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে ডিসকাউন্ট কুপন এবং ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন।

অনুষ্ঠানে ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মাদ সাখাওয়াত উল্লাহ্, মোহাম্মাদ আরিফ হাসান ও স্টার টেক লিঃ এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শেখ সোহেল আক্তার, ব্যবস্থাপক আমিনুল করিম খান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ