বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Beacon Pharmaceuticals PLC. স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু বীকন ফার্মাসিউটিক্যালস এর প্রথম প্রান্তিক প্রকাশ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ
advertisement
কর্পোরেট

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পান্থপথ শাখায় নারী উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের সহায়তায় ব্যাংকের পান্থপথ শাখা গত ১৫ অক্টোবর শাখা প্রাঙ্গণে সিএমএসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়নে এক আর্থিক সাক্ষরতা কর্মসূচি’র আয়োজন করে।

সিএমএসএমই খাতের বিকাশ ও উন্নয়নের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানমুখী ও শিল্পভিত্তিক অর্থনীতির দেশ গড়ে তোলার লক্ষ্যে নারী উদ্যোক্তাদের মাঝে সহজশর্তে অর্থ প্রাপ্তির সুযোগ ও আর্থিক সাক্ষরতা নিশ্চিতকল্পে ব্যাংকের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে উক্ত আর্থিক সাক্ষরতা কর্মসূচি’র আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থনৈতিক উন্নয়নে ও জিডিপিতে নারীদের অবদানের কথা উল্লেখ করে এসএমই বিনিয়োগের ওপর জোর দেন। নারীদের আর্থিক স্বাধীনতা এবং উদ্যোক্তা হওয়ার গুরুত্ব তুলে ধরে দৃঢ় সংকল্প ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মোঃ আবদুর রহিম এবং ব্যাংকের পান্থপথ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ নুরন্নবীসহ শাখার ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ