বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Beacon Pharmaceuticals PLC. স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু বীকন ফার্মাসিউটিক্যালস এর প্রথম প্রান্তিক প্রকাশ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ
advertisement
কর্পোরেট

প্রয়াত প্রায়োরিটি গ্রাহকের পরিবারের কাছে জীবন বীমার চেক হস্তান্তর করেছে সাউথইস্ট ব্যাংক

কর্পোরেট ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি. “এস্টিম ডিপিএস” একাউন্টের বিপরীতে প্রয়াত প্রায়োরিটি গ্রাহকের পরিবারের কাছে ৫ লক্ষ টাকার একটি জীবন বীমা চেক হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন ব্যাংকের প্রধান কার্যালয়ে মদনপুর শাখার প্রয়াত এস্টিম ডিপিএস গ্রাহক মোঃ কাইয়ূম খানের পরিবারের মনোনীত সদস্যের নিকট ৫ লক্ষ টাকার জীবন বীমা সুবিধার চেক হস্তান্তর করেন।

গ্রাহক সেবার উৎকর্ষ সাধনে প্রায়োরিটি গ্রাহকদের বিশেষ ব্যাংকিং পরিষেবা প্রদানের লক্ষ্যে ২০১৭ সালের ৪ মার্চ সাউথইস্ট ব্যাংক প্রায়োরিটি ব্যাংকিং সার্ভিস এস্টিম যাত্রা শুরু করে। এস্টিম গ্রাহকদের জন্য সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, স্থায়ী মেয়াদ ভিত্তিক আমানত এবং মাসিক সঞ্চয়ী প্রিমিয়াম স্কিম চালু করেছে যেখানে গ্রাহকদের জন্য রয়েছে ৫ লক্ষ টাকার জীবন বীমা সুবিধা। ইতোমধ্যে দশ হাজার এর অধিক এস্টিম ডিপিএস গ্রাহকের মধ্যে কয়েক জন প্রয়াত গ্রাহকের পরিবারের কাছে ৫ লক্ষ টাকার জীবন বীমা সুবিধা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে ব্যাংকের অনান্য নির্বাহী ও প্রায়োরেটি ব্যংকিং ডিভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ