বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Beacon Pharmaceuticals PLC. স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু বীকন ফার্মাসিউটিক্যালস এর প্রথম প্রান্তিক প্রকাশ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ
advertisement
কর্পোরেট

ব্যাংকিং সেবা উন্নত করতে ইউসিবি ও ডি মানির অংশীদারত্ব চুক্তি

কর্পোরেট ডেস্ক: গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা উন্নত করার লক্ষ্যে দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) আনুষ্ঠানিকভাবে শীর্ষস্থানীয় পেমেন্ট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ডি মানির সঙ্গে একটি আনুষ্ঠানিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারত্ব চুক্তিতে অন্তর্ভুক্ত বিভিন্ন সেবার মধ্যে রয়েছে, ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট, ইউসিবি থেকে ডি মানিতে টাকা যোগ করার সুযোগ এবং ডি মানি থেকে ইউসিবিতে সহজে অর্থ স্থানান্তর।

সম্প্রতি ইউসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তফিজুর রহমান; ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. সেকান্দার-ই-আজম। ডি মানি-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ আরিফ হোসেন, সিবিও সিরাজ সিদ্দিকী (শাকিল), অপারেশন ও পার্টনারশিপ ব্যবস্থাপনা বিভাগের প্রধান জায়েদ আল করীমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।

এই সহযোগিতা-চুক্তির উদ্দেশ্য হলো গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক এবং কার্যকর বিকল্প ব্যাংকিং সেবা প্রদান করা, যা ইউসিবির অনন্য আর্থিক সেবা প্রদানের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ