বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Beacon Pharmaceuticals PLC. স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু বীকন ফার্মাসিউটিক্যালস এর প্রথম প্রান্তিক প্রকাশ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ
advertisement
কর্পোরেট

কলসিন্দুরের “দ্য আনবিটেন গার্লস”দের পাশে আইএফআইসি ব্যাংক

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের সীমান্তবর্তী ছোট্ট একটি গ্রাম কলসিন্দুর। গ্রামটিতে গত কয়েক বছর ধরে ফুটবল খেলার চমৎকার গল্প তৈরি হচ্ছে। এখানে জন্ম নেওয়া ‘দ্য আনবিটেন গার্লস’ নামক নারী ফুটবলারদের একটি দল নানা প্রতিকূলতা পেরিয়ে ফুটবলে নিজেদের দূর্দান্ত প্রতিভা দেখাচ্ছে। এই তরুণীরা অনূর্ধ্ব ১২, ১৪ ও ১৭ ক্যাটাগরিতে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের কৃতিত্ব প্রমাণ করেছে।

কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখন তরুণী ফুটবলারদের প্রশিক্ষণের কেন্দ্রবিন্দু। বিদ্যালয়টির শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম আকর্ষণ করছে আশেপাশের গ্রামের নারী শিক্ষার্থীদেরও। নারীর এই অগ্রযাত্রাকে সমর্থন দিতে এবং আরো উৎসাহিত করতে কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।

সম্প্রতি ২ অক্টোবর বিদ্যালয়টির নারী শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী প্রদান করেছে ব্যাংকটি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাশিম, কোচ জুয়েল মিয়া ও অন্যান্য শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে জার্সি, বুট, মোজা, নি-ক্যাপ, ফার্স্টএইড বক্স, ফুটবল সহ বিভিন্ন প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জামাদি নারী প্রশিক্ষণার্থীর হাতে তুলে দেন আইএফআইসি ব্যাংকের হেড অব সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ফারিহা হায়দার, ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক আমান উল্লাহ খান এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ। নারী ফুটবলারদের জন্য আইএফআইসি ব্যাংকের এই উদ্যোগ ফুটবলারদের খেলার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস তৈরিতে সহায়তা করবে।

আইএফআইসি ব্যাংকের এই প্রয়াস কলসিন্দুরের সাহসী নারীদের ফুটবল মাঠে নিজেদের পরিচিতি আরো দৃঢ় করে দেশের এবং বিশ্বের মঞ্চে গৌরবের পতাকা উড়াতে সক্ষম করবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ