বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Beacon Pharmaceuticals PLC. স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু বীকন ফার্মাসিউটিক্যালস এর প্রথম প্রান্তিক প্রকাশ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবসায় পর্যালোচনা সভা মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান, ব্যাংকের এমডিএস ও ইনভেস্টমেন্ট উইং এর প্রধান মোঃ নাজমুস সায়াদাতসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের সকল শাখা ও জোনাল অফিসের কর্মকর্তাবৃন্দ।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ পরিবর্তিত পরিস্থিতিতে সঠিক তারল্য ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংককে গতিশীল করার বিষয়ে শাখা ব্যবস্থাপকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

নির্বিঘ্ন গ্রাহক সেবা প্রদানে সবাইকে আন্তরিক ও ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান আবদুল হান্নান খান।

বিনিয়োগ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করে মোঃ নাজমুস সায়াদাত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ব্যাংককে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

রিকভারি ও ওভারডিও থেকে আদায় বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন এসএএমডি এর প্রধান মোহাম্মদ মিজানুল কবির। সভায় শাখা ব্যবস্থাপকগণ তাদের মূল্যবান মতামত প্রদান করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ