বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Salvo Organic Industries PLC. PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Beacon Pharmaceuticals PLC. স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু বীকন ফার্মাসিউটিক্যালস এর প্রথম প্রান্তিক প্রকাশ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ
advertisement
কর্পোরেট

৪টি নতুন এসএমই পণ্যসেবা চালু করলো এনসিসি ব্যাংক

কর্পোরেট ডেস্ক: দেশের অর্থনীতিতে এসএমই খাতের গুরুত্ব ও অবদান বিবেচনা করে এবং সিএমএসএমই উদ্যোক্তাদের সহযোগিতার উদ্দেশ্যে আকর্ষণীয় সুদ হারে “এনসিসি কমার্শিয়াল বিল্ডিং লোন, এনসিসি কমার্শিয়াল ভেহিক্যাল লোন, এনসিসি সাপ্লাই চেইন ফাইন্যান্স এবং এনসিসি এসএমই বিজনেস একাউন্ট” নামে নতুন ৪টি পণ্যসেবা চালু করেছে এনসিসি ব্যাংক।

ঢাকাস্থ এনসিসি ব্যাংক ভবনে সম্প্রতি এসএমই রিলেশনশীপ ম্যানেজারদের এক সম্মেলনে এ পণ্যসেবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন।

এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ মাহবুব আলম, মোঃ রাফাত উল্লা খান, মোঃ মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও হেড অব স্ট্রেটেজি এন্ড ইমার্জিং বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক, এসভিপি ও মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি এবং নারী ব্যাংকিং ও সাসটেনেবল ফাইন্যান্স ইউনিট প্রধান নিগাত মমতাজ, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং হেড অব সিআরএম-সিএমএসএমই মোঃ সোলায়মান-আল-রাজীসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক বিভিন্ন সেবার মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, এসএমই উদ্যোক্তাদের আবাসিক/বাণিজ্যিক ভবন ক্রয়, নির্মাণ ও সংস্কারের জন্য ২০ লক্ষ টাকা থেকে ১০ কোটি টাকার ঋণসীমায় “এনসিসি কমার্শিয়াল বিল্ডিং লোন”, যানবাহন ক্রয়ের জন্য ৫ লক্ষ টাকা থেকে ৫ কোটি টাকার ঋণসীমায় “এনসিসি কমার্শিয়াল ভেহিক্যাল লোন”, এসএমই ডিলার/এজেন্ট/ডিস্ট্রিবিউটরদের জন্য ১ লক্ষ টাকা থেকে ৫ কোটি টাকার ঋণ সীমায় “এনসিসি সাপ্লাই চেইন ফাইন্যান্স” এবং কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নূন্যতম ২৫,০০০ টাকা স্থিতি সংরক্ষণে আকর্ষণীয় সুদ প্রাপ্তির চলতি হিসাব “এনসিসি এসএমই বিজনেস একাউন্ট” নামে ৪টি নতুন এসএমই পণ্যসেবা চালু করা হয়েছে। এসএমই উদ্যোক্তাসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে পণ্যসেবাগুলো বিশেষ সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ