বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Salvo Organic Industries PLC. PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Beacon Pharmaceuticals PLC. স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু বীকন ফার্মাসিউটিক্যালস এর প্রথম প্রান্তিক প্রকাশ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ
advertisement
কর্পোরেট

ইউসিবির সঙ্গে গণ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

কর্পোরেট ডেস্ক : দেশের শীর্সস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান গণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে ইউসিবির প্রধান কার্যালয়ে সাক্ষরিত এই সমঝোতা স্মারকের আওতায় ইউসিবি গণ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর টিউশন ফি সংগ্রহ এবং ছাত্র-শিক্ষক-কর্মচারীদের সব ধরনের ব্যাংকিং সেবা প্রদান করবে।

অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবং গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির দুই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: নাবিল মুস্তাফিজুর রহমান ও এটিএম তাহমিদুজ্জামান, ইউসিবির এসইভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো: সেকান্দার-ই-আজম, গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মাদ মুকাম্মেল এবং বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল কাদেরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ