বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Salvo Organic Industries PLC. PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Beacon Pharmaceuticals PLC. স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু বীকন ফার্মাসিউটিক্যালস এর প্রথম প্রান্তিক প্রকাশ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ
advertisement
কর্পোরেট

দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের ৪৮তম বর্ষপূর্তি উদ্যাপিত

কর্পোরেট ডেস্ক: সরকারি-বেসরকারি মালিকানাধীন আইএফআইসি ব্যাংক পিএলসি এর ৪৮তম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৪) রাজধানীর পুরান পল্টনস্থ প্রধান কার্যালয় ‘আইএফআইসি টাওয়ার’-এর মাল্টিপারপাস হলে কেক কেটে বর্ষপূর্তি উৎসব উদ্যাপন করা হয়।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক মনসুর মোস্তফা ৪৮ বছর পূর্তিতে ব্যাংকের নবনিযুক্ত পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যদের প্রতি তাদের সময়োপোযোগী দিক নির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ব্যাংকের চেয়ারম্যান জনাব মেহমুদ হোসেনের পক্ষে ব্যাংকের সকল সম্মানিত গ্রাহক, শেয়ার হোল্ডোর, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

জনাব মনসুর মোস্তফা আরো বলেন, ৪৮ বছরের দীর্ঘ পরিক্রমায় আইএফআইসি ব্যাংক দেশে জনমানুষের জন্য একটি অন্যতম আস্থায় জায়গা হয়ে উঠেছে। ১৪০০ এর অধিক শাখা-উপশাখা নিয়ে বৃহত্তম ব্যাংক আইএফআইসি দেশের শহর, গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল সবখানে ব্যাংকিং সেবা সহজ করে পৌছে দিচ্ছে। দেশের বাইরে যুক্তরাজ্য, ওমান, নেপালেও আইএফআইসি ব্যাংক তার ব্যবসা সম্প্রসারণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

একই দিনে সারা দেশে ব্যাংকের ১৪০০ এর বেশি সকল শাখা ও উপশাখায় সম্মানিত গ্রাহকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বর্ষপূর্তি উদ্যাপন করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ