বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
advertisement
কর্পোরেট

এনসিসি ব্যাংকের করপোরেট রিলেশনশীপ ম্যানেজারদের সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক এর রিলেশনশীপ ম্যানেজারদের এক সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শামসুল আরেফিন-এর সভাপতিত্বে সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ মাহবুব আলম, মোঃ রাফাত উল্লা খান, মোঃ মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও হেড অব স্ট্রেটেজি এন্ড ইমার্জিং বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক এবং মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুনসহ প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ এবং ৩০টি করপোরেট শাখার ব্যবস্থাপকবৃন্দ ও রিলেশনশীপ ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শামসুল আরেফিন ব্যবসার দীর্ঘমেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির উপর গুরুত্বআরোপ করেন এবং রিলেশনশীপ ম্যানেজারদের সবুজ অর্থায়নে অগ্রাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনাময় ব্যবসায় অর্থায়নের আহবান জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ