বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

রূপালী ব্যাংকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

কর্পোরেট ডেস্ক: রূপালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৪ পালন করা হয়েছে। রাষ্ট্রের মূল ধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহন নিশ্চিতকরণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের তথ্য অধিকার দিবসের স্লোগান রাখা হয় ‘কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার’।

রবিবার (২৯ সেপ্টেম্বর) তথ্য অধিকার দিবসকে সামনে রেখে রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এক বর্নাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারসুমা আলমের নেতৃত্বে এই র‌্যালিতে উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ অংশ নেন। এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মো. শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মইন উদ্দিন মাসুদ ও সালামুন নেছাসহ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক এবং সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।

সর্বশেষ পাওয়া সংবাদ