বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
advertisement
কর্পোরেট

এনবিআর চেয়ারম্যানের সাথে আইসিএসবি কাউন্সিলের সৌজন্য সাক্ষাৎ

কর্পোরেট ডেস্ক : সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান এফসিএমএ এর সাথে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)’র প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ’র নেতৃত্বে আইসিএসবি’র কাউন্সিল সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আইসিএসবির কাউন্সিল সদস্যরা এ সাক্ষাৎ করেন।

কাউন্সিলের পক্ষ থেকে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট চেয়ারম্যান মহোদয়কে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর দায়িত্ব নেয়ার জন্য অভিনন্দন জানান এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আইসিএসবি-এর কাউন্সিল সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন। তিনি সদস্যদের পেশাগত উন্নয়নের জন্য আইসিএসবি-এর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অবগত করেন এবং তার পাশাপাশি ইনস্টিটিউটের ভবিষ্যত পরিকল্পনাসমূহও তুলে ধরেন।

আইসিএসবি-এর প্রতিনিধিদল এনবিআর-এর চেয়ারম্যান মহোদয়ের কাছে চার্টার্ড সেক্রেটারী পেশাকে কাস্টমস আইন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালাতে অন্তর্ভুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। এনবিআর এর চেয়ারম্যান মহোদয় আবেদনটি ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং চার্টার্ড সেক্রেটারি পেশার উন্নয়নে তাঁর সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধি দলের সদস্যগণ চেয়ারম্যান মহোদয়কে তাঁর মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, তাঁর সহায়তা ও নির্দেশনা ইনস্টিটিউটকে তার লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে সহায়তা করবে।

উক্ত সভায় এম নুরুল আলম এফসিএস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস, ট্রেজারার, অলি কামাল এফসিএস, কাউন্সিল সদস্য, মোঃ শরীফ হাসান এফসিএস, কাউন্সিল সদস্য, মোহাম্মদ হারুন আর রশীদ এফসিএস, কাউন্সিল সদস্য, আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত, কাউন্সিল সদস্য, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, কাউন্সিল সদস্য, মোঃ জাকির হোসেন, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিএসবি এবং মোঃ কামরুল ইসলাম খান, উপ পরিচালক (মানব সম্পদ ও জেনারেল এডমিন) আইসিএসবি উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ