বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

বিএফ শাহীন কলেজ চট্টগ্রামের সঙ্গে ইউসিবির সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) টিউশন ফি প্রদানের ক্ষেত্রে অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারে সহযোগিতা করতে চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের সঙ্গে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। চট্টগ্রামের পতেঙ্গায় জহুরুল হক বিএএফ ঘাঁটিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রসিদ্ধ দুই প্রতিষ্ঠান এই সহযোগিতার বন্ধনে আবদ্ধ হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন কলেজ মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে একটি নন্দিত শিক্ষা প্রতিষ্ঠান। নতুন এই চুক্তির আওতায় ইউসিবি বিশেষভাবে তৈরি একটি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম, একটি সুনির্দিষ্ট কালেকশন বুথ, উপায় এবং বিভিন্ন বিকল্প ডেলিভারি চ্যানেলের মাধ্যমে ফি সংগ্রহের সুযোগ করে দেবে। এর ফলে শিক্ষার্থীরা সহজে তাদের টিউশন ফি প্রদান করতে পারবে।

এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. সিকান্দার-ই-আজম এবং বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন সালেহ আহমেদ খান, পিএসসি। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিএএফ শাহীন কলেজের সামগ্রিক শিক্ষাগত অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি, শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য আরও বেশি সুবিধা প্রদান করে টিউশন ফি প্রদান প্রক্রিয়াকে সহজতর করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ