বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

ইউনিয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ঢাকায় ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে ২০২৪ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে শাখা ব্যবস্থাপক সম্মেলনের আয়োজন করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ, মোহাম্মদ সাইফুল আলম, শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী এবং সদস্য-সচিব মুফতী মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

উপস্থিত সম্মানিত পরিচালকবৃন্দ চলমান তারল্য সংকট উত্তরণের জন্য শাখা ব্যবস্থাপকবৃন্দকে জরুরী ভিত্তিতে জমা সংগ্রহ ও আনাদায়ী বিনিয়োগ আদায়ের তাগিদ দেন। শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে শরীয়াহ্ পরিপালনের আহ্বান জানান এবং চলমান সংকট নিরসনে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।

প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী সকল শাখা ব্যবস্থাপকগণের উদ্দেশ্যে বলেন, ইউনিয়ন ব্যাংক পিএলসি. দেশে-বিদেশে সেবা এবং ব্যবসায়িক সাফল্যের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তা অব্যাহত রাখতে হবে এবং আরো বেশী গ্রাহক বান্ধব, শরীয়াহ্ পরিপালন এবং গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে দেশের সেরা ব্যাংকে পরিণত করতে হবে।

এছাড়াও সম্মেলনে ব্যাংকের আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, প্রবাসী আয় এবং চলমান বিভিন্ন বিষয়ের উপর বিশদভাবে আলোচনা করা হয়। শাখা ব্যবস্থাপকগণকে কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৪ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ