বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

ইসলামী ব্যাংকের এএমডি হিসেবে ওমর ফারুক ও জামাল উদ্দিনের যোগদান

কর্পোরেট ডেস্ক: ইসলাামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন মোঃ ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

মোঃ ওমর ফারুক খান এর আগে এনআরবি ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগদান করেন এবং টানা ৩৭ বছর সফলতার সাথে ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকারস বাংলাদেশ এর একজন অ্যাসোসিয়েট এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স এর সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস)। তিনি থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়া, সুইজারল্যান্ড ও দুবাইতে ক্রেডিট ম্যানেজমেন্টসহ ব্যাংকিং বিষয়ে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ইসলামী ব্যাংকে যোগদানের পূর্বে পূবালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০২ সালে ইসলামী ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগদান করে টানা ২২ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার চিটাগাং ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (চুয়েট) থেকে ১৯৯৪ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেন। তিনি জাপান, শ্রীলংকা, বাহরাইন ও ভারতে ব্যাংকিংয়ে তথ্য প্রযুক্তির ব্যবহার, এন্টি-মানি লন্ডারিং ও BASEL-III সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ