বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
advertisement
কর্পোরেট

আইএফআইসি ব্যাংকের কর্মীদের সঙ্গে চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আইএফআইসি ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ মেহমুদ হোসেন-এর সঙ্গে ব্যাংকটির সকল কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) পুরানা পল্টনস্থ আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় ‘আইএফআইসি টাওয়ার’-এ হাইব্রিড মডেলে আয়োজিত “মিট দ্য চেয়ারম্যান” শীর্ষক নির্দেশনামূলক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। এ সময় তিনি বলেন, গত জুলাই-আগষ্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ অনেক সংস্কারের কাজ হাতে নিয়েছেন। আমরা আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন সহ পর্ষদের সকল সম্মানিত সদস্যকে আইএফআইসি পরিবারে স্বাগত জানাচ্ছি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মেহমুদ হোসেন বলেন, আইএফআইসি ব্যাংকের কোন তারল্য সংকট নেই। দেশব্যাপী ছড়িয়ে থাকা শক্তিশালী নেটওয়ার্ক আর সময়োপযোগী তারুণ্য নির্ভর একটি শক্তিশালী ভিত্তি আছে ব্যাংকটির। কর্মীদের আরো পরিকল্পিতভাবে পেশাদরিত্ব নিশ্চিত করতেও গুরুত্ব আরোপ করেন তিনি।

তিনি আরো বলেন, এখনই প্রকৃষ্ট সময় ব্যাংকিং সেক্টরে গুড গভার্ন্যান্স নিশ্চিত করার।

হাইব্রিড মডেলে আয়োজিত এ সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ছাড়াও দেশব্যাপী ১৪০০ এর বেশি শাখা-উপশাখা থেকে কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় সকল শাখা-উপশাখার কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন মেহমুদ হোসেন।

সর্বশেষ পাওয়া সংবাদ