বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

টাঙ্গাইলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি শনিবার (২১ সেপ্টেম্বর) ব্যাংকের টাঙ্গাইল শাখায় ডিজিটাল লেনদেন এর ব্যবহার ও উপকারিতা বিষয়ে দিনব্যাপী এক আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আর্থিক স্বাক্ষরতা কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুসন ডিপার্টমেন্ট এর পরিচালক মোঃ ইকবাল মহসীন প্রধান অতিথি এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিজিটাল লেনদেন এর ব্যবহার ও উপকারিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগ ও ফাইন্যান্সিয়াল ইনক্লুসন ইউনিট এর প্রধান মোঃ আবু ছায়েম।

উক্ত কর্মশালায় ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পেমেন্ট এন্ড সেটেলমেন্ট বিভাগের প্রধান মোঃ আব্দুল কুদ্দুছ, মানব সম্পদ বিভাগের প্রধান (চলতি দায়িত্ব) এ. কে. এম. হাসান রহিম, ব্যাংকের টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোঃ আব্দুল খালেক-সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজিত উক্ত কর্মশালায় ডিজিটাল ব্যাংকিং সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচকবৃন্দ বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন। ডিজিটাল লেনদেন গ্রাহকদের সময়কে সাশ্রয় এবং তাদের লেনদেনকে অধিকতর ঝুঁকিমুক্ত করবে বলে আলোচকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ